Monday, April 6, 2026

একইসঙ্গে ধ্বং.স করবে অনেক টার্গেট! মিসাইল অগ্নি-৫ প্রযুক্তির পরীক্ষায় সফল ভারত

Date:

Share post:

একটি নয়, একইসঙ্গে একাধিক ‘টার্গেট’-কে নিশানা করে গুঁড়িয়ে দিতে পারবে সেই ‘টার্গেট’। আর অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উড়ানে সাফল্য লাভ করল ভারত। ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তির মাধ্যমে ভারতের নিজস্ব ব্যালিস্টিক অগ্নি-৫ মিসাইলের ‘টেস্ট ফ্লাইট’ হয়। তাতে সাফল্য লাভ করায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোদী এই মর্মে জানান, ‘মিশন দিব্যাস্ত্রের জন্য আমাদের ডিআরডিওয়ের বিজ্ঞানীদের নিয়ে গর্ববোধ হচ্ছে। যা মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তির (MIRV) মাধ্যমে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উড়ান।’

বিশ্বের খুব সীমিত সংখ্যক দেশের কাছে ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তি আছে। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতও। ওই প্রযুক্তির মাধ্যমে একইসঙ্গে একাধিক জায়গায় আক্রমণ চালানো অনেক সহজ হয়ে যাবে। ভারতের সামরিক শক্তি আরও কিছুটা বাড়ল। চিন এবং পাকিস্তানকে বড় বার্তা দেওয়া গেল বলেই মনে করা হচ্ছে। বলা হয়, ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তির ফলে একইসঙ্গে একাধিক ‘টার্গেট’ নিশানা করে ধ্বংস করা যাবে।

উল্লেখ্য, ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তি-নির্ভর ব্যালিস্টিক অগ্নি-৫ মিসাইলের ‘টেস্ট ফ্লাইট’ মিশনের ডিরেক্টর হলেন এক মহিলা। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫,০০০ কিলোমিটার। ভারতের সুরক্ষার স্বার্থে এই মিসাইল তৈরি করা হয়।

আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...