Tuesday, March 17, 2026

কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন, কী রয়েছে এই আইনে?

Date:

Share post:

দীর্ঘ চাপানোতরের পর ১১ মার্চ অবশেষে নাগরিকত্ব (সংশোধিত) আইন কার্যকর করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। কী রয়েছে এই আইনে

  • এই আইন শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের জন্য প্রযোজ্য হবে
  • যারা ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে এই দেশগুলি থেকে ভারতে এসেছেন
  • এই ধরনের নাগরিকদের ক্ষেত্রে অনুপ্রবেশকারী নাগরিক আইন গণ্য হবে না
  • কেন্দ্র সরকার বা তার দ্বারা ক্ষমতা প্রদত্ত প্রশাসনের কাছে এই শর্ত, সীমাবদ্ধতা ও পদ্ধতির মধ্যে দিয়ে যে ব্যক্তি আসবেন তিনি একটি আবেদন করতে পারবেন

  • সেই আবেদনের ভিত্তিতে তাঁকে একটি রেজিস্ট্রেশন সংশাপত্র বা রাষ্ট্রের নাগরিকের অধিকার দেওয়া হবে
  • এই অধিকার বা সংশাপত্র পাওয়া ব্যক্তি যেদিন ভারতে প্রবেশ করেছেন সেই দিন থেকে তিনি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন
  • নাগরিকত্ব পাওয়ার দিন থেকে বেআইনি অনুপ্রবেশকারী সংক্রান্ত যে মামলা সেই ব্যক্তির বিরুদ্ধে চলছিল তা বাতিল হয়ে যাবে (যাদের ক্ষেত্রে এই ধরনের মামলা চলছিল)
  • তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা চলার কারণে তাঁর আবেদন বাতিল করা যাবে না (যাদের ক্ষেত্রে এই ধরনের মামলা চলছিল)

  • নাগরিকত্বের আবেদন করা কোনও ব্যক্তির নাগরিক অধিকার বা সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না
  • এই আইন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রযোজ্য হবে না

এই আইনে আবেদন করার জন্য বিভিন্ন শ্রেণির মানুষের আলাদা আবেদনপত্র প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। যে আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। তবে সেক্ষেত্রে সব তথ্য ও নথি অ্যাটাচ করতে হবে। যেখানে মূলত জানতে চাওয়া হচ্ছে

  • আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম এবং তাঁরা ভারতের নাগরিক কি না
  • আবেদন করার অব্যবহিত ১২ মাস আগে তার বাসস্থানের বিস্তারিত
  • ভারতে গত ৫ বছর বাসস্থানের বিস্তারিত
  • কোনও সংস্থায় কর্মরত হলে তার নাম

  • আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান – কোন শ্রেণি থেকে আসা
  • আবেদনকারীর পরিবারে কারা আছেন, বিস্তারিত
  • কোনও অপরাধমূলক মামলায় জড়িত কি না

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...