Thursday, June 18, 2026

ভোট উপভোগ করব: ফিরহাদের ফোনে মান ভাঙল অর্জুনের

Date:

Share post:

লোকসভা ভোটে টিকিট পান নি। তা নিয়ে প্রথমে শকড হয়েছিলেন। কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিকের সঙ্গে ফোনে কথা বলার পর সেই সমস্যা মিটে গিয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন খোদ অর্জুন সিং। তিনি বলেন, মঙ্গলবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তাঁর বাড়িতে আসবেন। হাসতে হাসতে অর্জুন বলেন, পার্থ বহুদিন আসেননি। পার্থ কাল আমার বাড়িতে আসবেন। চা খাব। পুরনো গল্প হবে।

রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দু:খ পেয়েছিলেন, কিন্তু এখন সব ঠিক আছে বলে তিনি জানান। জল্পনা ছড়িয়েছে, অর্জুন হয়তো ফের বিজেপিতে ফিরতে পারেন। সেই জল্পনাও উড়িয়ে দিয়েছেন অর্জুন। তবে কি নির্দল হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন প্রাক্তন সাংসদ। সেই সম্ভাবনা নেই বললেই চলে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণার আগেই পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন দলনেত্রী। তা সত্ত্বেও টিকিট না পাওয়ায় তিনি দু:খ পান। তিনি সাফ জানিয়েছেন, আমি কিছু আশা করি না। তাঁর অনুগামীদের শান্ত থাকতে কড়া বার্তা দিয়েছেন বলেই দাবি করেছেন অর্জুন। তার নির্দেশ, শান্ত থাকো। সুস্থ থাকো। ভোট উপভোগ করো। তিনি এদিন দাবি করেন, কারও সঙ্গে সম্পর্ক খারাপ নয়। পরিস্থিতির দিকে নজর রাখছি। ব্যারাকপুরের সাংসদ বলেন, আমি দলের সৈনিক হিসাবে মঞ্চে বসেছিলাম। যাতে আমাকে কেউ ‘বিদ্রোহী’ না বলতে পারে। আমাকে সভায় ডাকা হয়েছিল।

আরও পড়ুন- TMC-র বিরুদ্ধে অ্যালকেমিস্ট-‘চক্রান্ত’ ED-র! ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুনকে প্রশ্ন করুন: খোঁচা কুণালের

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...