Saturday, June 27, 2026

কতটা ফিট পন্থ, খেলবেন কি আইপিএল-টি-২০ বিশ্বকাপ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ ১৫ মাস মাঠের বাইরে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। অস্ত্রোপচারের পর এনসিতে রিহ্যাবে আছেন তিনি। মনে করা হচ্ছে আসন্ন ২০২৪ আইপিএল-এ মাঠে কামব্যাক করতে পারেন পন্থ। তবে আইপিএলে খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে আরেকটি প্রশ্ন ওঠে টি-২০ বিশ্বকাপে কি খেলবেন পন্থ? আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানান, সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি-২০ বিশ্বকাপে দলে পন্থকে নিয়ে বিবেচনা করবেন তাঁরা।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জয় শাহ বলেন, “ ও ভাল ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পন্থ টি-২০ বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পন্থ আমাদের দলের সম্পদ। যদি ও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।”

এদিকে সম্প্রতি আইপিএল-এর জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। তবে সেই দলে নাম নেই পন্থের। সূত্রের খবর, পন্থের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁকে এখনই খেলার ছাড়পত্র দিতে পারছেন না এনসি-এ চিকিৎসকেরা। তাই প্রাথমিক দলে নাম নেই পন্থের। তবে মনে করা হচ্ছে আইপিএল শুরু হওয়ার আগে ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে কি করে এত ছক্কা হাঁকালো টিম ইন্ডিয়া? রহস্য ফাঁস দ্রাবিড়ের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...