Wednesday, June 24, 2026

বিজেপির লাগাতার অত্যাচারের পাল্টা! আগামীকালই নজরুল মঞ্চে বিশেষ বৈঠক অভিষেকের

Date:

Share post:

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে নির্বাচনের। রবিবার ব্রিগেডে (Brigade) জনগর্জনের (Jana Garjan) মঞ্চ থেকেই বেজে গিয়েছে দামামা। আর সেকারণেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে মঙ্গলবারই নজরুল মঞ্চে (Najrul Manch) এসসি-এসটি এবং ওবিসি সেলের (SC-ST-OBC Cell) আধিকারিকদের নিয়ে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সকাল ১১টা নাগাদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখে তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল। যারা মূলত তফশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার (Election Campaign) চালাবে।

আগেভাগেই অভিষেকের নির্দেশ ছিল,  যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে বিধানসভা ভিত্তিক ১০ জন তফশিলি জাতি ও ৫ জন তফশিলি উপজাতি শ্রেণিভুক্তের নাম পাঠাবেন। সাফ নির্দেশ দেওয়া হয়েছিল এমন নাম পাঠাতে হবে যাঁদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি মাসে বিরোধীদের রাজনৈতিক ভাবে জব্দ করার কৌশল ভারচুয়াল বৈঠকে স্থির করেন অভিষেক। পাশাপাশি সংগঠনকে আরও শক্তপোক্ত করতে রুট ম্যাপও বাতলে দেন তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ, যেভাবে বছরের পর বছর বিজেপি তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের উপর অত্যাচার করছে সেকথা আমরা তুলে ধরব। সূত্রের খবর সেই নাম ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার আগেই দলের নেতা কর্মীদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...