Monday, April 6, 2026

অনুমোদন রাজ্যপালের, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন মহুয়া বন্দ্যোপাধ্যায় (Mahua Bandyopadhyay)। রাজ্যের তরফে পিএসসি (PSC) চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। রাজ্য সরকারের সেই প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

নিয়োগ দুর্নীতির কারণে অপসারণ করা হয়েছিল পিএসসি-র চেয়ারম্যানকে। দীর্ঘদিন পদটি শূন্য পড়ে ছিল। ফাঁকা রয়েছে বেশ কয়েকজন আধিকারিকের পদও। এই পরিস্থিতিতে নিয়োগ এবং প্রশাসনিক কোনও সিদ্ধান্ত নিতে পারছে না পিএসসি, তারই অবসান চেয়ে সরকারকে চিঠিও দিয়েছিলেন রাজ্যপাল। গত ১৮ জানুয়ারি রাজভবন থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে রাজ্য সরকারকে এই নিয়োগের ক্ষেত্রে গতি আনতে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর পঞ্চায়েত নির্বাচনে অশান্তির সময় রাজভবনে ‘পিসরুম’ চালু করেন রাজ্যপাল। যেখানে কোথাও কেউ আক্রান্ত হলে কিংবা কোনও অশান্তি হলে ফোন করে অভিযোগ জানানো যাবে। সেখানেই পিএসসি-র চেয়ারম্যান না থাকায় নিয়োগ স্থগিত রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

আরও পড়ুন- প্রতিপক্ষ হেভিওয়েট হলেও চেনা মাটিতে ল.ড়াই জমিয়ে দিলেন জুন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...