Saturday, June 13, 2026

সিএএ কার্যকরে স্থগিতাদেশ জারির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মুসলিম লিগ

Date:

Share post:

সিএএ কার্যকর হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের দ্বারস্থ হল ভারতীয় মুসলিম লিগ, ডিওয়াইএফআই। মামলাকারীদের আবেদন, প্রধান বিচারপতির এজলাসে যেন মামলার শুনানি হয়।

সামনেই লোকসভা নির্বাচন।তার আগেই সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। মঙ্গলবার থেকে চালু হয়ে গিয়েছে পোর্টাল। সেই পোর্টাল থেকেই করা যাবে আবেদন। মুসলিম লিগ আবেদন করেছে সিএএ কার্যকরের নির্দেশে যেন স্থগিতাদেশ দেওয়া হয় সর্ব্বোচ আদালতের তরফে। মামলাকারীদের তরফে বলা হয়েছে, এই নাগরিকত্ব আইন অসাংবিধানিক।মুসলিম লিগের আর্জিতে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে এখানে নাগরিকত্বের অর্থ তৈরি করা হয়েছে। ধর্মের ভিত্তিতে ভাগাভাগির কথা বলা হয়েছে, তাই এই আইন পুরোপুরি অসাংবিধানিক এবং এই মুহূর্তে আইন কার্যকরে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়েছে লিগ।

মুসলিম লিগের বক্তব্য, এই আইনে অ-মুসলিমদের নাগরিকত্ব প্রদানের দ্রুত প্রক্রিয়ার কথা রয়েছে। সেকারণে মুসলিম সমাজের প্রতি কোনও জবরদস্তি পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে বলেছে, এই আইনে মুসলিমদের বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মের ভিত্তিতে এই আইন কার্যকরে দেশের সাংবিধানিক কাঠামো লঙ্ঘিত হবে। ধর্মনিরপেক্ষতার মূলে আঘাত করবে এই আইন। তাই সিএএ নিয়ে চূড়ান্ত রায় ঘোষণার আগে পর্যন্ত আদালত যাতে এই আইন আপাতত কার্যকর করা আটকায় তাহলে তা দেশের পক্ষে ভালো হবে। নাগরিকত্ব আইন, পাসপোর্ট আইনে মুসলিম সমাজের মানুষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার আবেদন জানিয়েছে লিগ।

 

 

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...