Friday, June 26, 2026

ভোটের আগে বাংলার মন পাওয়ার চেষ্টা মোদির, আরও এক বন্দেভারত পেল রাজ্য

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election), তার আগে বাংলার মানুষের মন পেতে রাজ্যকে আরও এক বন্দেভারত (Vande Bharat Express) দিল মোদি সরকার। সারা দেশে ১০টি বন্দেভারত এক্সপ্রেস-সহ আরও ৮টি নতুন ট্রেন চালু করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। গুজরাটের আহমেদাবাদ থেকে এই ট্রেন গুলির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি প্রায় ৮৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করা হয়। নির্বাচন ঘোষণা হওয়ার দিন কয়েক আগে বাংলা তথা সারা দেশে একগুচ্ছ ট্রেনের উদ্বোধন আসলে গেরুয়া শিবিরের ভোট বৈতরণী পার হওয়ার চেস্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে এই কথা জানিয়ে পোস্টও করেন প্রধানমন্ত্রী। রেল উদ্বোধনের আগে নরেন্দ্র মোদি পোস্টে লেখেন, ‘আর কিছু ক্ষণের মধ্যে সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দেভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে।’

বাংলার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat)। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ ভারতের রেল পরিষেবায় জোর দেওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিজেপির এমনটাই মনে করা হচ্ছে। তা ছাড়া আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনৌ , লখনৌ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি লাইনে আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...