Friday, June 26, 2026

চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Date:

Share post:

সুপ্রিম কোর্ট সময় বেধে দেওয়ার পরদিনই ইলেক্টোরাল বন্ডের (Electoral Bonds) সব নথি পেশ করে ফেলল SBI! যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ পর্যন্তও জানিয়েছিল তাদের পক্ষে সব তথ্য চারমাসের আগে দেওয়া সম্ভব না, তারাই সব তথ্য মাত্র ৮ দিনের ব্যবধানে দিয়ে দিল সর্বোচ্চ আদালতের চাপে। এবার পালা নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল ৫টার সময় নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। যদিও এরপর প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা নিয়েও।

নির্বাচনী বন্ড নিয়ে প্রবল সমালোচনার মুখে দেশের সর্বোচ্চ আদালত SBI-কে অর্থনৈতিক আদান প্রদানের তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। ৬ মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশের পর গোটা দেশকে অবাক করে সম্পূর্ণ ডিজিটাল (digitalised) এই ব্যাঙ্ক চার মাস সময় দাবি করে। সোমবার ফের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেন। তারপরেই চারমাস সময় দাবি করা ব্যাঙ্ক মাত্র একদিনে তথ্য পেশ করে দিল। এদিন বিকাল ৫টার মধ্যে সম্পূর্ণ তথ্যের প্রতিলিপি সুপ্রিম কোর্টে পেশ করা না হলেও নির্বাচন কমিশনের (Election Commission of India) দফতরে তথ্য পেশ করে দেয় বলে জানান কমিশনের মুখপাত্র।

তবে তার মধ্যে মঙ্গলবারই এই তথ্য প্রকাশ আটকাতে নির্লজ্জ চক্রান্তে নামে বিজেপি। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের (Supreme Court Bar Association) সভাপতি আদিশ সি আগরওয়াল সুপ্রিম কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি লিখিত আবেদন করেন। দেশের সর্বোচ্চ বিচার স্তম্ভের নির্দেশকে কোনওভাবে আটকাতে না পেরে রাষ্ট্রপতির দ্বারস্থ হন বিজেপি প্রভাবিত বার অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগেও কৃষক আন্দোলন রোখার জন্য সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতিকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, যা খারিজ হয়ে যায়।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...