Monday, March 16, 2026

নজির গড়ল SSKM, ১৪ দিন বয়সে ছ’বার হার্ট অ‌্যা.টাক! জটিল অ.পারেশনের পর অবশেষে মায়ের কোলে ফিরল শিশু

Date:

Share post:

১৪ দিনের শিশুর ঠিকমতো তৈরিই হয়নি হৃদযন্ত্র। কিন্তু তার মধ্যেই ছয়বার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। আবার ফুসফুসে টিউমার রয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ দিয়ে ফের নজির গড়ল এসএসকেএম হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, কার্যত নিথর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১৪ দিনের এই শিশুকে। ততক্ষণে ১৪ দিনে ৬ বার হার্ট অ্যাটাকে আক্রান্ত সে। নিঃশ্বাস পড়ছিল না। তড়িঘড়ি তাকে ভেন্টিলেশনে পাঠানো হয়। নিওনেটাল সার্জেন ডাঃ দীপঙ্কর রায় কেসটি হাতে নেন। খুদেকে ভাল করে পরীক্ষা করেন। হার্টের সিটি স্ক‌্যান করেন। সেখানেই ধরা পড়ে হৃদযন্ত্র ভাল করে তৈরিই হয়নি। উল্টে গর্ভাবস্থায় শিশুর ফুসফুসের মধ্যে সিস্ট তৈরি হয়। ক্রমশ সেটি বড় একটি টিউমারের আকার নেয়। সেখানে পুঁজ জমতে থাকে। চিকিৎসার ভাষায় এই রোগকে কনজিনেন্টাল সিস্টিক অ‌্যাডিনোমাটোয়েড ম‌্যালফরমেশন (সিসিএম) বলা হয়ে থাকে। এই রোগ বিরল নয়, তবে ঝুঁকি রয়েছে। প্রাণহানির ভয় থাকে।

শিশুটিকে বাঁচিয়ে তোলা চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে। তবে এর থেকে বাঁচার একমাত্র উপায় অস্ত্রোপচার। ডাঃ দীপঙ্কর রায়ের নেতৃত্বে একদল নিওনেটাল সার্জেন শিশুর ফুসফুসের উপর বসে থাকা মাংসপিণ্ড কেটে বাদ দিয়ে ফের সেই অংশ সেলাই করেন। এরপর টানা সাতদিনের বেশি ভেন্টিলেশনে থাকার পর পর্যায়ক্রমে তাকে সুস্থ করে তোলা হয়। এর আগে পিজির নিওনেটাল কেয়ার ইউনিটে সাতদিনের এক শিশু ভর্তি হয়েছিল রক্তবমির সমস‌্যা নিয়ে। সিটি স্ক‌্যান করে দেখা যায় ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়ে তা পেটে চলে যাচ্ছিল। তাকেও অস্ত্রোপচার করে সুস্থ করা হয়। মঙ্গলবার মায়ের কোলে বাড়ি ফেরে একরত্তি। এখন তার বয়স ৫৩ দিন। রাতারাতি ভিআইপি তকমা পাওয়া এমন খুদেকে একবার চোখের দেখা দেখতে এসএসকেএম হাসপাতালের নিওনেটাল কেয়ার ইউনিটে রীতিমতো ভিড়।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন: নির্ঘণ্ট প্রকাশের পরদিনই রাজ্যে আসছেন ৪২ আয়-ব্যয় পর্যবেক্ষক

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...