Friday, April 3, 2026

৫২ ঘণ্টা যাত্রী দুর্ভোগ! শিয়ালদহ শাখায় ফের ব্যাহত হবে রেল পরিষেবা

Date:

Share post:

কখনও স্টেশনের মান উন্নয়নের নামে, আবার কখনও রেলের কাজের দোহাই দিয়ে প্রায় প্রতি উইকেন্ডেই একগুচ্ছ ট্রেন বাতিলের খবর শিরোনামে চলে আসে। এই সপ্তাহেও সেই একই ঘটনার শিকার হতে চলেছেন সাধারণ যাত্রীরা। রেল সূত্রে জানা যাচ্ছে দমদম জংশনে (interlocking work in Dumdum) ইন্টার লকিংয়ের কাজ চলার কারণে আগামী ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ (Sealdah Division) মেইন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরপথে চালানো হবে। পূর্ব রেলের (Eastern Railway) তরফে এই বিজ্ঞপ্তি জারি করতেই চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীরা।

সপ্তাহ শেষে ট্রেন বাতিল যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। যতই ‘ট্রেন পরিষেবা উন্নত করার কারণে এই সিদ্ধান্ত’ বলে সাফাই দেওয়া হোক না কেন, সাধারণ মানুষের ক্ষোভ ট্রেন যাত্রীদের দুর্ভোগ প্রতিদিন বেড়েই চলেছে। সকলের সরকারি চাকরি নয়। ফলে শনিবার ছুটি বা হাফ ছুটিও থাকে না। সারাদিন অফিস শেষে ট্রেন বাতিলের মুখে পড়তে হলে নাকাল হতে হয়। আর রবিবার এমনিতেই ট্রেন কম থাকে তার ওপর এভাবে ট্রেন বাতিল হলে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেও তা বদলাতে হয়। এমনিতেই নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারে না বলে প্রতিদিন অভিযোগ জমা পড়ে। তার ওপর আবার ট্রেন বাতিলের ঘটনা বাড়ায় চূড়ান্ত অসন্তুষ্ট নিত্য যাত্রীরা।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...