Wednesday, June 24, 2026

শেয়ার বাজারে রক্তক্ষরণ! মুহূর্তে উধাও ১৪ লক্ষ টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে শেয়ার বাজারে (Share Market) বড়সড় অঘটন! বুধবার দুপুরের পর বাজার খুলতেই একলাফে রেকর্ড পতন সেনসেক্স (Sensex) ও নিফটির (Nifty)। সূত্রের খবর, এদিন দুপুরে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আচমকাই উধাও বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা। বুধবার বিকেলের সেশনে সেনসেক্স ১১০৯ পয়েন্ট কমে ৭২,৫৫৮ পয়েন্টে পৌঁছয়। পতন অব্যহত নিফটিরও। ৪২২ পয়েন্ট কমে ২১,৯১৩-তে নেমে গিয়েছে নিফটিও। মূলত স্মল এবং মিড ক্যাপের শেয়ারে ধাক্কা লাগার কারণেই এই পতন বলে সূত্রের খবর।

তবে বুধবার দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্ক ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা। আর সেখান থেকে দুপুরে মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই বিনিয়োগের অঙ্ক নেমে দাঁড়ায় ৩৭১, ৬৯ লক্ষ কোটি টাকায়। এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়। জানা গিয়েছে, এদিন পাওয়ারগ্রিড, এনটিপিসি, টাটা স্টিল, ভারতী এয়ারটেল, টাইটান কোম্পানি-সহ টাটা মোটরসের মতো স্টকগুলি সরাসরি মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, ৩,৯২৬ টি স্টকের মধ্যে মাত্র ৩৫১ টি তে স্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়া ৩,৫২৬ টি স্টকের একটি বিশাল অংশ রেড জোনে পড়ে গিয়েছে। যেখানে ৬৬টি স্টক অপরিবর্তিত রয়েছে।

যদিও গত কয়েক সপ্তাহ ধরে বেশ ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। সেখান থেকে আচমকা শেয়ার বাজারের রক্তক্ষয়ের পিছনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...