Saturday, April 4, 2026

এসএসসিতে দুর্নীতি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ বা অংশ বিশেষ নিয়োগ,মন্তব্য হাই কোর্টের

Date:

Share post:

এসএসসি মামলায় বুধবার কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ কিংবা গোটা নিয়োগের অংশ বিশেষ। এই দু’টি বিকল্প পথই এখনও পর্যন্ত আদালতের কাছে রয়েছে। বুধবার এদিন বিচারপতি দেবাংশু বসাক বলেন,  যদিও এটি একেবারে প্রাথমিক পর্যায় এবং এখনও অনেক কিছু খতিয়ে দেখবে আদালত। তবে বিচারপতি এদিন মন্তব্য করেন, যদি সবটা অবৈধ হয়, তবে পরিণতি যা হওয়ার তাই হবে।

এদিন বিচারপতি জানতে চান, কেউ পিছনের দরজা দিয়ে চাকরি পেলে তার সঙ্গে কি করা উচিত? এদিন আদালতে ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরিপ্রাপকরা। সেই সময়েই বিচারপতির মন্তব্য, ‘কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগ বাতিল করা উচিত। তাহলে গোটা প্রক্রিয়াটাই তো অস্বচ্ছ।’ তাঁর মন্তব্য, ২৩ লাখ চাকরিপ্রার্থী কী দোষ করেছিলেন? তাঁরা শুধু চেয়েছিলেন যে নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছতার সঙ্গে হয়।

উল্লেখ্য, এদিন আদালতে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, এসএসসির তরফে আদালতের সামনে সব কথা বলা হচ্ছে না। তাঁর দাবি, কমিশনের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেটা প্রকাশ্যে আনা হোক। বিশেষ করে ওএমআর শিটের মূল্যায়ন ও ওএমআর স্ক্যান করার বরাত কাকে কীভাবে দেওয়া হয়েছিল, সেটা যাতে স্পষ্ট জানানো হয়, সেই দাবিও তোলেন তিনি। তিনি বলেন, ‘টেন্ডার দেওয়ার প্রক্রিয়া কমিশনের দফতরেই হয়েছিল। এখন কমিশন বলছে যে তারা সিবিআই-এর রিপোর্টে নাম থাকা ডেটা স্ক্যান টেক সংস্থার নাম জানে না। এটা সম্ভব ? এই কমিশনের বিশ্বাসযোগ্যতা কী?’ সে কথা শুনেই বিচারপতি বলেন, ‘যদি কমিশনকে বিশ্বাস না করা যায় তাহলে তো গোটা নিয়োগপ্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত।’

এরই পাশাপাশি বিচারপতি এও মন্তব্য করেন, ‘এখন বিতর্কিত চাকরিপ্রাপক এবং তাদের পরিবারের ১০ হাজার লোকের কথা বলা হচ্ছে। যে ২৩ লাখ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের কথাও ভাবতে হবে তো।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...