Saturday, April 4, 2026

আজ থেকে রাজ্যজুড়ে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’ 

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যজুড়ে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’। আজ থেকে আগামী ১০ দিন বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা। তুলে ধরবেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। ভোটের আগে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার, আবাসে ঘর পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও কেন্দ্র লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু হচ্ছে তৃণমূলের ‘অধিকার যাত্রা’ ৷ লোকসভা নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি তৃণমূল বিধায়ক এবং স্থানীয় নেতারাও এই অধিকার যাত্রায় অংশ নেবেন বলে জানা যাচ্ছে। প্রত্যেক প্রার্থী নিজের নিজের কেন্দ্র থেকেই এই যাত্রা শুরু করবেন। গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় হবে এই যাত্রা। এর জন্যে প্রায় ৫০০০ নেতা-নেত্রী-কর্মী যোগ দেবেন। ‘জমিদারের বিসর্জন’ স্লোগান বা পোস্টার ব্যবহার করা হবে এই অধিকার যাত্রায় বলেই তৃণমূল সূত্রে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...