Sunday, June 14, 2026

ভবানীপুরের ব্যবসায়ীকে কুপিয়ে খুন! দুদিন পর উদ্ধার দেহ, গ্রেফতার ২

Date:

Share post:

ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লখানি গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয় বালিগঞ্জ থানায় (Ballygung Police Station)। তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোন ট্রেস করে টাওয়ার লোকেশন উদ্ধার করে এবং জানতে পারে অপহরণ করা হয়েছে ব্যবসায়ীকে। অবশেষে দুদিন পর উদ্ধার হল তাঁর দেহ। ব্যবসায়িক শত্রুতার জেরে ভব্য লখানিকে নিমতায় ডেকে এনে উইকেট দিয়ে মেরে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালবাজার সূত্রে খবর অভিযুক্ত অনির্বাণ গুপ্ত ও সুমন দাস ভবানীপুরের ব্যবসায়ীকে প্রাথমিকভাবে অপহরণ করেন। মৃত ব্যাবসায়ীর বছর চুয়াল্লিশ বয়স৷ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেন এর বাসিন্দা৷  পরিবার সূত্রের খবূর, গত পরশু থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ ব্যবসায়ের পার্টনার অনির্বাণ যে এমন কাণ্ড করতে পারেন তা কেউ ভাবতেও পারেননি। অপহরণের পর বচসা বাড়তে থাকায় নৃশংসভাবে খুন করা হয়। প্রথমে মাথায় উইকেটের বাড়ি মেরে খুন৷ তারপর দেহ ঢুকিয়ে দেওয়া হল জলের ট্যাঙ্কে৷ এখানেই শেষ নয়, দেহ জলের ট্যাঙ্কে ঢোকানোর পরে মধ্যরাতে তা ইঁট দিয়ে গেঁধে ফেলার চেষ্টাও চলছিল৷ নিমতার এই ঘটনায় ইতিমধ্যেই তটস্থ গোটা এলাকা৷ ট্যাংকের পাশে পাঁচিল তুলতে গেলে প্রতিবেশীরা ধরে ফেলেন। এরপরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বালিগঞ্জ থানায় অ্যাডিশনাল সিপি এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের অধিকর্তারা পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে।


Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...