Sunday, June 21, 2026

মোদির কর্মসূচির জেরে ক্লাস বাতিল খড়গপুর আইআইটিতে!

Date:

Share post:

‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’, কিন্তু ভারতবর্ষই বা কোথায় কম যায়? দেশের প্রধানমন্ত্রী (PM)গুজরাট থেকে বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন। সেই কারণে সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো খড়গপুর আইআইটি-এর (Kharagpur IIT) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্লাস। বিজেপির ‘জমিদারি’ প্রথার অন্যতম বড় উদাহরণ মিলল বুধের সকালেই।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) সেমি কন্ডাক্টর কর্মসূচির জেরে ক্লাস বন্ধের নোটিশ দিল খড়গপুর আইআইটি (IIT Kharagpur) কর্তৃপক্ষ। এহেন সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তুলছেন খোদ পড়ুয়া এবং অধ্যাপকরাই। সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ পঠন পাঠন। এ যেন জমিদারের হুকুম, যা না মানলে কড়া শাস্তি ভোগ করতে হতে পারে। মোদি সরকারের জমানার এটাই তো আসল ছবি। বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলছেন প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আইআইটির পড়ুয়াদের জানা প্রয়োজন মনে করেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লোকসভার টিকিট কনফার্ম হয়নি বলেই কি তোষামোদ করে দিল্লির নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন দিলীপবাবু? সেই কারণেই কি এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য? তৃণমূল মুখপাত্র শান্তনু সেন (Shantanu Sen) বলেন দেশের মানুষের কথা কোনদিনই ভাবেন না মোদি। সব সময় প্রচারে থাকার চেষ্টা। বাংলাতে যেভাবে লোকসভা ভোটের তারিখ ঘোষণা হওয়ার আগেই সেন্ট্রাল ফোর্স মোতায়ন করে স্কুলের পড়াশোনাকে বিঘ্নিত করা হয়েছে, তা যথেষ্ট নিন্দনীয়। শিক্ষাব্যবস্থাকে কোনও গুরুত্বই দেয় না জমিদার বিজেপি সরকার। যে প্রতিষ্ঠানে প্রত্যেক বছর হাজার হাজার পড়ুয়া ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে যান, সেখানে রাজনৈতিক কারণে শিক্ষাকে সেকেন্ডারি করে দেওয়া নিয়ে প্রশ্নের মুখে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।


Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...