Saturday, April 4, 2026

আসুন ময়নাগুড়ির মাঠে: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে আসবে বিজেপি!

Date:

Share post:

বিজেপিকে (BJP) এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে রাজ্য বিজেপিকে  মনরেগা (MANREGA) ও আবাস যোজনার (Awas YOjna) শ্বেতপত্র (White Paper) সঙ্গে নিয়ে আসতে বললেন তিনি। এদিন দুপুরেই ময়নাগুড়ির ওই মাঠে সভা করবেন অভিষেক। আর তার আগেই বিজেপিকে(BJP) হুঙ্কার তৃণমূল (TMC) সাংসদের। বৃহস্পতিবারই মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি বলে এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন অভিষেক। তিনি সাফ জানান, “মিথ্যাচার করার জন্যই জনগণের টাকা নয়ছয় করছে কেন্দ্রের বিজেপি সরকার”। এরপরই বিজেপিকে মুখোমুখি বসে তর্কের কথা জানান। আর অভিষেকের চ্যালেঞ্জের পর নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তর্জন, গর্জন শুরু বঙ্গ বিজেপির। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে গেরুয়া শিবিরের তরফে বিতর্কের জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানানো হয়। তবে মুখের বা সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করলেও অভিষেকের সামনে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি আদৌ কী আসবেন নাকি পুরোটাই কথার কথা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে সভা করবেন অভিষেক। আর তার আগেই এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ফের আক্রমণাত্মক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক আরও লেখেন, আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি তিনি ভুল হলে তা প্রমাণের জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। এরপরই নিজেদের মিথ্যাচার ধামাচাপা দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চালাচালি শুরু করে বিজেপি। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে বঙ্গ বিজেপির তরফে ময়নাগুড়িতে প্রতিনিধি পাঠানোর কথা ঘোষণা করা হয়। এরপর অভিষেক সময়, তারিখ ও স্থানের উল্লেখ করে তাঁদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

রবিবারই ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। আর তারপর বুধবার থেকেই দলের নির্দেশ মতো প্রার্থীদের নিয়ে নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। এদিকে বৃহস্পতিবারই জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে অভিষেকের। তার আগেই বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রসঙ্গ তুলে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় যে কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি সেই সত্য সামনে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...