Friday, June 26, 2026

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হলে ফর্ম–৭ পূরণ করতে হবে। এটা বাধ্যতামূলক। এই ফর্ম ব্যবহার করতে পারবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার। আসল ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্যই এই ফর্ম ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে এই ফর্মের সঙ্গে উপযুক্ত তথ্যপ্রমাণ যাচাই করতে হবে কমিশনের অফিসারদের।ভোটারের নাম বাদ দিতে হলে লিখিত আকারে নির্দিষ্ট ব্যাখ্যা এবং প্রমাণ সামনে আনতে হবে।সেটা আবার জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবে।

‌নির্বাচন কমিশনের নির্দেশিকা থেকে জানা গিয়েছে, একই ব্যক্তির ছবি বারবার ব্যবহার হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। আবার একই ব্যক্তির নাম নানা ঠিকানায় পাওয়া গেলে নাম বাদ যাবে। এমনকী কোনও মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে নাম বাদ পড়বে।এরই সঙ্গে জল্পনা তৈরি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে।এখন দেখার নির্বাচন কমিশন কোনও বার্তা দেয় কিনা।

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...