Monday, April 6, 2026

ফাঁকা পোডিয়াম, সভায় আসার ‘সাহস’ হল না বিজেপির! হাটে হাঁড়ি ভাঙলেন অভিষেক

Date:

Share post:

মনরেগা আর আবাসে বাংলাকে কত টাকা দিয়েছে মোদি সরকার? মুখোমুখি বসে সেই হিসাব দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সকালের এই চ্যালেঞ্জ গ্রহণও করে গেরুয়া শিবির। পাল্টা তাদের জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী জনসভায় আসতে বলেন অভিষেক। কিন্তু সেই সাহস দেখাতে পারল না বিজেপি। ময়নাগুড়িতে তৃণমূলের জনগর্জন সভায় নথি হাতে দেখা গেল না কোনও বিজেপির নেতা, কার্যকর্তা, কর্মীকে। মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন “হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি”।

এরপরে এদিনের এক্স হ্যান্ডেল পোস্টের খতিয়ান দেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, সকালে যে পোস্ট করেন, তার জবাবে বিজেপি ১২টা ১৭ মিনিটে বলে, কোনও নেতা নয়, যুব মোর্চার নেতাদের পাঠাব। সেই পোস্টে অভিষেককে ট্যাগ করা না থাকলেও, তিনি সেটা রিপোস্ট করে ১২টা ২৫ মিনিটে জানান, ময়নাগুড়ি টাউনক্লাব মাঠে সভা আছে। মঞ্চ থেকে প্রশ্ন ছোড়েন, “কেউ এলে আসুন। কেউ এসেছেন, কোনও কার্যকর্তা?”

মঞ্চ থেকে পদ্মশিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। দুটো পোডিয়াম রেখেছি তর্ক হবে বলে। বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। কেউ কি এসেছেন?“ এর পর মঞ্চ থেকে সাংবাদিকদের কাছে অভিষেক জানতে চান, বিজেপি তরফে কেউ উপস্থিত আছেন কি না। দেখা যায় কেউ আসেননি। তা দেখে অভিষেক সহাস্য জবাব, “হাটে হাঁড়ি ভেঙেছি।“

এদিন সকালে মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি বলে এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন অভিষেক। তিনি সাফ জানান, “মিথ্যাচার করার জন্যই জনগণের টাকা নয়ছয় করছে কেন্দ্রের বিজেপি সরকার”। এরপরই বিজেপিকে মুখোমুখি বসে তর্কের কথা জানান। আর অভিষেকের চ্যালেঞ্জের তা গ্রহণ করে গেরুয়া শিবিরের তরফে বিতর্কের জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানানো হয়। এরপর অভিষেক সময়, তারিখ ও স্থানের উল্লেখ করে তাঁদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে অভিষেকের সামনে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি আদৌ কী আসবেন নাকি পুরোটাই কথার কথা? তা নিয়ে শুরু হয় জল্পনা। আর শেষ পর্যন্ত দেখা গেল কেউই উপস্থিত হলেন না। অভিষেকের কথায়, লেজ গুটিয়ে পালাল!




Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...