Tuesday, April 7, 2026

রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার পুরস্কার পেল মুম্বই দল

Date:

Share post:

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এদিন বিদর্ভকে হারিয়েছে ১৬৯ রানে। এই জয়ের ফলে ৮ বছর পর ফের রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে অজিঙ্কে রাহানের দল। শেষ বার ২০১৫-১৬ মরশুমে রঞ্জি জিতেছিল মুম্বই। এই জয়ের ফলে ৪২তম ট্রফি ঢুকে মুম্বইয়ের সাজঘরে। যা রঞ্জির ইতিহাসে সব থেকে বেশি। আর এই রঞ্জি জয়ের ফলে দ্বিগুণ পুরস্কার পাচ্ছেন অজিঙ্কে রাহানেরা।

আট বছরের খরা কাটিয়ে এবছর রঞ্জি ট্রফি জিতেছে মুম্বই। পুরস্কারমূল্য হিসাবে ৫ কোটি টাকা পেয়েছেন তাঁরা। মুম্বই ক্রিকেট সংস্থা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আরও ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্রিকেটারদের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। এই নিয়ে মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অজিঙ্কে নায়েক জানিয়েছেন, রঞ্জিতে দল ভাল খেলায় তাই এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই নিয়ে একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমোল কালে ও অ্যাপেক্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইয়ের রঞ্জি জয়ী দলকে পুরস্কার হিসাবে আরও ৫ কোটি টাকা দেওয়া হবে। এই বছর মুম্বই সাতটি ট্রফি জিতেছে। ভারতের ঘরোয়া সব ক’টি প্রতিযোগিতার নক আউটে খেলেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুম্বই দলের কোচ ওঙ্কার সালভি। এই সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, “ক্রিকেটারেরা এখন খেলার বাইরে অন্য কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকার সময় একেবারেই পায় না। ফলে অনেকেই আর্থিক সমস্যায় পড়ে। মুম্বই সংস্থা ক্রিকেটারদের আর্থিক দিকটা দেখছে। এই ধরনের সাহায্য করলে ক্রিকেটারেরা শুধু খেলার দিকেই মন দিতে পারবে। এতে রাজ্য সংস্থা ও সর্বোপরি ভারতীয় ক্রিকেটের লাভ হবে।”

আরও পড়ুন- মাঠেই নিজের প্রেমিককে বিয়ের প্রস্তাব বিশ্বের প্রথম ঘোষিত স.মকামী ফুটবলারের

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...