Saturday, June 27, 2026

শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে

Date:

Share post:

২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই বিশ্বকাপে শামি ২৪টি উইকেট তুলেছিলেন। তবে তার পর থেকেই তাঁর জীবনে সমস্যার শুরু।জানা গিয়েছিল, শামি বিশ্বকাপের সময় প্রত্যেকদিন ব্যথার ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি।  শামি শেষ পর্যন্ত গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন।

গত মাসে তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। তার পরই জানা যায়, আইপিএলে এবার শামি খেলতে পারবেন না। পরে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি হয়তো খেলতে পারবেন না।

শামির অস্ত্রোপচারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘তোমার দ্রুত সুস্থতা কামনা করি। চোট কাটিয়ে তুমি সাহসের সঙ্গে ফিরবে, এটা আমার বিশ্বাস।’

প্রধানমন্ত্রীর এই পোস্টের উত্তর দিয়েছিলেন শামি। আর এবার শামি নিজের চোটের আপডেট দিলেন ছবি পোস্ট করে। গোড়ালির যে জায়গার অপারেশন হয়েছিল, তার ছবি পোস্ট করলেন শামি। সঙ্গে লিখলেন কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, সেই ব্যাপারে।

শামি লিখেছেন, আমার অস্ত্রোপচারের ১৫ দিন হয়েছে। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে একটি আপডেট দিতে চাই। সম্প্রতি আমার সেলাই কাটা হয়েছে। আমি ধীরে ধীর সুস্থ হয়ে উঠছি। যেভাবে আমি সুস্থ হচ্ছি তাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলেই আশা করছি।’

প্রসঙ্গত , ২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়েছিল। আপাতত ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে শামিকে। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, শামিকে আবার সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যেতে পারে। অর্থাৎ এখনও কয়েক মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...