Monday, March 16, 2026

টিকিটের লোভেই বিজেপিতে ফিরলেন অর্জুন, পদ্ম শিবিরে “আনুষ্ঠানিক” যোগদান দিব্যেন্দুর

Date:

Share post:

ফের ‘ফুল বদল’। আজ, শুক্রবার দিল্লি কিছু কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ফের বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গেই আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। দাদা শুভেন্দু অধিকারী ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিল না দিবেন্দ্যুর। যদিও তৃণমূলের টিকিটে জেতা সাংসদ পদ তিনি ছাড়েননি। লোকসভা ভোটের আগে এবার বিজেপির ঝান্ডা হাতে তুলে নিলেন।

অর্জুন সিং তৃণমূলের টিকিট না পেয়েই যে ফের বিজেপিতে ফিরলেন, তা দিনের আলোর মতো পরিস্কার। এমনকী, ব্যারাকপুরের বিজেপি কর্মী-সমর্থকরাও অর্জুনের যোগদান মেনে নিতে পারেননি। বিজেপি কর্মী সমর্থকদের একটি বড় অংশ অর্জুনের যোগদানের পর বসে যাবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দলের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি সরাসরি অর্জুনের বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, অর্জুন সিং এখন স্বার্থপর, সুবিধাবাদী, লোভী লোক। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। টিকিটের লোভেই ফের বিজেপিতে এসেছেন।

২০২১ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু, এরপর ২০২২ সালে মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ফের একবার তৃণমূলে ফিরে যান তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ‘জুট সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। ভুলবোঝাবুঝির জন্য মাঝে বিজেপি-তে যোগদান করেছিলাম।’

এদিকে দিব্যেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী এতদিন কোন দলে, সেটা নিয়ে কোনও অবস্থান স্পষ্ট করেননি। তৃণমূলের তরফে শুরু থেকে দাবি করে আসা হচ্ছিল দিব্যেন্দু অধিকারী বিজেপির সঙ্গে রয়েছেন, অবশেষে তাঁর বিজেপিতে যোগদান তৃণমূলের দাবিকেই সিলমোহর দিল।

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...