Tuesday, March 3, 2026

দাড়িভিট কাণ্ডে এবার আদালত অবমাননার রুল জারি

Date:

Share post:

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় (Darivit Case)এবার আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha)বেঞ্চ জানায় ২০২৩ সালে এনআইএ-কে (NIA)তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ১০ মাস কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি নেই বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এরপরই নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করা হয়। আগামী ৫ এপ্রিল তাঁদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর, শিক্ষক নিয়োগ ঘিরে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে বাঁধে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের। এরপরই পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যসরকার CID-কে তদন্তভার দেয়। মামলা গড়ায় আদালতে। প্রাথমিক চার্জশিট নস্যাৎ করে দেয় আদালত। এই মামলায় গত বছর মে মাসে NIA দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেন বিচারপতি মান্থা। কিন্তু এতদিন পরেও সেই নির্দেশ কেন কার্যকরী হয়নি সেই প্রশ্ন তুলে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে বলা হয় যে মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। সেখানে মামলা বিচারাধীন। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানতে আইনগত সমস্যা থাকায় নথি হস্তান্তর করা যায়নি।


spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...