Tuesday, June 16, 2026

শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাল জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’

Date:

Share post:

শুধু কেরিয়ার তৈরি করাই নয় সঙ্গে সঠিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্নকে সত্যি করে তুলতেই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের (George Telegraph Training Institute)তরফ থেকে আয়োজন করা হল ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’ (Placement Fair 2024) । ১৯২০ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাচ্ছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট (George Telegraph Training Institute)। এবার পড়ুয়াদের আগামীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইন্সটিটিউটের তরফ থেকে ১৪ মার্চ এক প্লেসমেন্ট ফেয়ারের (Placement Fair 2024) আয়োজন করা হয়েছে।উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিয়ালদহ প্রধান প্রশিক্ষণ ক্যাম্পাসে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৪’-এর আয়োজন করেছে। এই মেলায় রিলায়েন্স জিও, ডাইকিন, আইএফবি, টাটা, টয়োটা, এলজি, হোন্ডা, স্যামসাং এবং উচ্চ খ্যাতিসম্পন্ন বিভিন্ন সংস্থার মতো ১০০ টিরও বেশি বিখ্যাত কোম্পানি অংশগ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগতরা বলেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান যা ১০৪ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারতের শিক্ষা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য নাম এই ইন্সটিটিউট। দেশের তরুণদের নতুন জীবিকার নতুন পথ দেখিয়েছে এই সংস্থা। পাশাপাশি তাঁরা আরও বলেন যে যেভাবে এই প্লেসমেন্ট ফেয়ার ঘিরে উন্মাদনা চোখে পড়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও মেলায় প্রদত্ত নেটওয়ার্কিং সুযোগের উপর জোর দেওয়ার কথা বলেন সকলেই।

জর্জ টেলিগ্রাফ গ্রুপের ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত বলেন, আমাদের জাতীয় লক্ষ্য হল, সবার জন্য চাকরি’। প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে ১০৪ বছরেরও বেশি সময় ধরে এই ইন্সটিটিউট উৎকর্ষতার সঙ্গে চাকরির সুযোগ করে দিয়েছে যোগ্যদের। আগামিতেও এই কাজ চলবে।এই ইন্সটিটিউট একটি প্লেসমেন্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে চায় যা ভবিষ্যতে কোনও সীমানার বেড়াজালে আটকে থাকবে না।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...