Saturday, June 13, 2026

‘চেন্নাই-ধোনি সমার্থক’, মাহিকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

সামনেই ২০২৪ আইপিএল। ২২ মার্চ থেকে শুরু ২০২৪ আইপিএল । আর প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচের জন্য দিন গুনছেন ক্রিকেটপ্রমীরা। কারণ ফের একবছরের প্রতীক্ষার পর মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এরই মধ্যে মাহি অনুরাগীদের মধ্যে প্রশ্ন এটাই কি বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের? যদিও এই নিয়ে মুখ খোলেননি মাহি নিজে। তবে মাহির চেন্নাই সংযোগ নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা। বললেন, চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি সমার্থক হয়ে গিয়েছেন।

এই নিয়ে উত্থাপ্পা বলেন, “ ধোনি হুইলচেয়ার ব্যবহার করলেও চেন্নাই সুপার কিংস ওকে খেলিয়েই ছাড়বে। হুইলচেয়ার থেকে উঠে ব্যাট করবে, তারপরে না হয় বিশ্রাম নেবে ডাগ আউটে।” এরপর উত্থাপ্পা আরও বলেন, “ ব্যাটিং নিয়ে সমস্যা কখনওই ছিল না ধোনির। উইকেট কিপিং নিয়ে সমস্যা হলেও হতে পারে। ধোনির হাঁটু এখন ‘বৃদ্ধ’ হয়েছে। কিন্তু ধোনি কিপিং করা উপভোগ করে।”

গতবার ২০২৩ আইপিএল-এর রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে গুজরাত টাইটান্সকে হারায় সিএসকে। এরপরই হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল ধোনির।তবে এখন তিনি পুরো ফিট। যোগ দিয়েছেন চেন্নাই শিবিরেও।

আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা দিল্লি শিবিরে, ছিটকে গেলেন এই তারকা বোলার



Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...