Saturday, April 4, 2026

মালদহে নতুন আরও ২ বাস ডিপো, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রাখলেন সাংসদ সুখেন্দু

Date:

Share post:

বাংলার সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। এবার মালদহের বাসিন্দারা সেই প্রতিশ্রুতি পূরণের সাক্ষী থাকতে চলেছেন। মালদহে আরও বাস ডিপো তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ইতিমধ্যেই একটি বাস ডিপোর জন্য জমি দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তাঁর তহবিল থেকে ১ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেন। পাশাপাশি আরও দুই শহরে দুটি বাস ডিপো তৈরির পরিকল্পনাও শুরু করেছে মালদহ জেলা প্রশাসন।

মালদহের ভূমিপুত্র সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর জেলার উন্নয়নে কোনও প্রতিশ্রুতিই পড়ে থাকবে না, তা আবারও প্রমাণ করে দিলেন তিনি। একটি ভিডিও বার্তায় মালদহ শহরের রামকৃষ্ণ রোডের বাসিন্দা সাংসদ জানান, “মুখ্যমন্ত্রী মালদহে নতুন বাস ডিপো তৈরির কথা আগেই বলেছিলেন। মালদহের ভূমিপুত্র হিসাবে এই কাজের শরিক হতে পেরে আমারও ভালো লাগছে। ইতিমধ্যেই আমার সাংসদ তহবিল থেকে একটি বাস ডিপোর জন্য এক কোটি টাকা মঞ্জুর করেছি। ওই অর্থ ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বাস ডিপো তৈরি হবে গাজোলে। প্রশাসন জমি দেখার কাজ শুরু করে দিয়েছে বলে জানতে পেরেছি। নির্বাচনের পরই এই বাস ডিপো তৈরির কাজ শুরু হয়ে যাবে।”

গাজোলে বাস ডিপোর জমির পাশাপাশি তার অ্যাপ্রোচ রোডের জন্যও জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান বাকি দুটি বাস ডিপো চাঁচল ও কালিয়াচকে তৈরি হবে। এই দুই জায়গায়ও বাস ডিপোর জন্য জমি পেতে সমস্যা হবে না বলেই তিনি জানান। পাশাপাশি বাস ডিপোগুলি তৈরির জন্য প্রাথমিকভাবে ১ কোটি টাকা প্রয়োজন বলেও জানান তিনি। সাংসদ তহবিল থেকে সেই টাকা পাওয়ায় এই কাজ আরও দ্রুত হওয়া সম্ভব হয়েছে বলেও দাবি তাঁর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...