Monday, April 6, 2026

টোটোর ধাক্কায় ৯ বছরের বালিকার মৃত্যু ঘিরে ধুন্ধুমার ডোমজুড়ে

Date:

Share post:

টোটোর ধাক্কায় ৯ বছরের বালিকার মৃত্যু ঘিরে ধুন্ধুমার ডোমজুড়ে। প্রতিদিনের মতো শনিবার হেঁটে স্কুলে যাচ্ছিল হাওড়ার ডোমজুড়ের ভাণ্ডারদহ গ্রামের বাসিন্দা অর্পিতা সর্দার (Arpita Sardar)। অভিযোগ, সেই তাকে পিছন থেকে ধাক্কা মেরে উল্টে যায় একটি মালবোঝাই টোটো (Toto)। গুরুতর আহত অবস্থায় অর্পিতাকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়  এলাকায়। ঘাতক টোটতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাল বোঝাই করার কারণে ব্রেক ফেল করে উল্টে যায় টোটোটি (Toto)। চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যে ব্যবসায়ীর মালপত্র টোটোয় করে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকেও আটক করেছে পুলিশ। অর্পিতা সর্দারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...