Wednesday, June 24, 2026

আনন্দপুরের জলাশয় থেকে মহিলার রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহর কলকাতায় (Kolkata) মহিলার (Women) দেহ উদ্ধারের (Body Rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, শনিবার সকালে আনন্দপুরের (Anandapur) ফর্টিস হাসপাতালের কাছে এক ঝিলে মহিলার দেহ ভেসে ওঠে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ওই মাঝবয়সী মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police)। তবে মহিলা আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঝিলের মধ্যে রহস্যজনকভাবে ওই মহিলার দেহ ভেসে থাকতে দেখা যায়। আর তা নজরে আসতেই স্থানীয়দের মধ্যে রীতিমতো হইচই পড়ে যায়। ওই মহিলা এলাকার নয় বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু কীভাবে ওই মাঝবয়সী মহিলা সেখানে এলেন? বা তাঁকে কেউ খুন করে ওই ঝিলে ফেলে দিয়ে গিয়েছে কী না তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা। এদিকে বিষয়টি নজরে আসতেই থানায় ফোন করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আনন্দপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই মহিলাকে ঝিলে খুন করে ফেলে দিয়ে গিয়েছে। মহিলার গলায় দড়ির আঘাত স্পষ্ট বলেই জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে বলে জানানো হয়েছে।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...