Friday, June 26, 2026

রামমন্দিরে রামভজন গেয়েছিলেন, এবার বিজেপিতেই যোগ; অনুরাধা কী প্রার্থী হবেন?

Date:

Share post:

বলিউডের গান গেয়ে যতটা খ্যাতি পেয়েছিলেন তার থেকে অনেক বেশি খ্যাতি তিনি ভক্তিমূলক গান গেয়ে অর্জন করেছিলেন কী না তা নিয়ে প্রশ্ন থাকলেও গায়িকা অনুরাধা পড়োয়ালের মনে নরেন্দ্র মোদির জন্য ভক্তি অনেক বেশি ছিল, তা শনিবার প্রমাণিত হল। অনুরাধাও রামমন্দির উদ্বোধনে সঙ্গীত পরিবেশন করে বিজেপির কতটা প্রিয় পাত্রী হয়েছেন তা বোঝা গেল সরাসরি পতাকা হাতে তুলে দিয়ে তাঁকে দলে যোগদান করানোর মধ্যে দিয়ে।

শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল। তিনি জানান, “বিজেপিতে যোগদান করতে পেরে তিনি ভাগ্যবতী। আমি খুশি আমি এমন একটি সরকারের সঙ্গে যুক্ত হচ্ছি যাদের সনাতন ধর্মের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে।” লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে বিজেপি প্রার্থী করতে পারে, এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে। সেই প্রশ্নের উত্তরে একবারও ‘না’ বলেননি অনুরাধা। তিনি জানান, “আমি জানি না, তবে নির্বাচনে আমাকে যে পরামর্শ দেবেন সেভাবেই চলব।”

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...