Friday, June 26, 2026

নিউমার্কেট এলাকায় প্রৌঢ়র মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

নিউমার্কেটে (Newmarket Area) হোটেলের নীচে ৫১ বছরের এক প্রৌঢ়র মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ব্যস্ত নিউমার্কেটে চত্বরে আচমকাই টাকা নিয়ে বিবাদের জেরেই এমন কাণ্ড ঘটেছে। হোটেলের সামনে থাকা দোকানদারদের কথায় ওই ব্যক্তি অন্ধ। তিনি ভিক্ষা করেন। ওইসময় ঘটনাস্থলে আরও চারজন ছিলেন। প্রাথমিকভাবে টাকার নিয়ে গোলমাল শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। এর জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ মুন্না। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লালবাজারের (Lalbazar) হোমিসাইড শাখা তদন্তে নেমেছে।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...