Monday, April 6, 2026

প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড থাকলে জানাতে হবে গণমাধ্যমে! বড় নির্দেশ কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। সেই সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। ভোটের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান রাজীব কুমার। তিনি বলেন কোনও রাজনৈতিক দলের প্রার্থীর যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে যে দলের প্রতীকে তিনি দাঁড়াচ্ছেন সেই দলকে জবাবদিহি করতে হবে, জানাতে হবে কেন অপরাধের ‘রেকর্ড’ থাকা সত্ত্বেও তাঁদের প্রার্থী হিসাবে নিয়োগ করা হল। এখানেই শেষ সংশ্লিষ্ট প্রার্থীদেরও সংবাদমাধ্যমে অন্তত তিন বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে।

অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। এদিন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছে কমিশন। রাজীব কুমার জানিয়েছেন, ক্রিমিনাল রেকর্ড থাকা প্রার্থীরা সংবাদপত্র-সহ একাধিক গণমাধ্যমে পর পর তিন বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করবে, যা কমিশনের সাইটে আপলোড হবে। এছাড়াও নিজের এলাকার প্রার্থীর সম্পর্কে কমিশনের পোর্টাল থেকে কেওয়াইসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভোটাররা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...