Monday, April 6, 2026

২২ মার্চ থেকে শুরু আইপিএল, কারা থাকছেন ধারাভাষ্যে?

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বেজে গিয়েছে দামামা। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দশ দল। আর এরই মধ্যে আসন্ন আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল ধারাভাষ্যকারীদের নাম জানিয়ে দিল কর্তৃপক্ষ।

এদিন আইপিএল-এর পক্ষ থেকে জানান হয়েছে, ইংরেজি, হিন্দি ছাড়াও আইপিএলের ম্যাচগুলি সম্প্রচার হবে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠী, মালয়ালম এবং গুজরাতি ভাষায়। এই প্রতিযোগিতা ধারাভাষ্য দেবেন, স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, জ্যাক কালিস, টম মুডি, পল কলিংউড। এই ছয় বিদেশিকে দেখা যাবে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসাবে। এছাড়া ভারতে সম্প্রচারে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন ২৬ জন। তাঁরা হলেন সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, কেভিন পিটারসন, মাইকেল ক্লার্ক, সঞ্জয় মঞ্জরেকর, অ্যারন ফিঞ্চ, ইয়ান বিশপ, নিক নাইট, সাইমন কাটিচ, ড্যানি মরিসন, ক্রিস মরিস, স্যামুয়েল বদ্রি, কেটি মার্টিন, গ্রেম সোয়ান, দীপ দাশগুপ্ত, হর্ষ ভোগলে, মপুমেলেলো মাঙ্গওয়া, অঞ্জুম চোপড়া, মুরলি কার্তিক, ডব্লিউবি রমন, নাটালি জার্মন্ডস, ড্যারেন গঙ্গা, মার্ক হোয়ার্ড এবং রোহন গাভাস্কর।

হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকছেন হরভজন সিং, ইরফান পাঠান, অম্বাতি রায়ডু, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর, বরুণ অ্যারন, মিতালি রাজ, মহম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জরেকর, ইমরান তাহির, ওয়াসিম জাফর, গুরকিরত মান, উন্মুক্ত চন্দ, বিবেক রাজদান, রজত ভাটিয়া, দীপ দাশগুপ্ত, রমন ভানোত, পদ্মজিৎ শেহরাওয়াত এবং যতীন সাপরু। বাংলা ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন পাঁচজন। এঁদের মধ্যে রয়েছেন বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা, অভিষেক ঝুনঝুনওয়ালা।

আরও পড়ুন- ‘রঞ্জির পারিশ্রমিক বাড়িয়ে দিক, তবেই ক্রিকেটাররা উৎসাহ পাবে’, রঞ্জিট্রফি খেলা নিয়ে বললেন গাভাস্কর


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...