Thursday, June 25, 2026

বিয়ে করছেন মিমি! টলিপাড়ার শুরু ফিসফাস

Date:

Share post:

রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিয়েছেন আগেই। এখন ব্যস্ততা ক্যারিয়ার নিয়ে। একের পর এক সিনেমা আর ফটোশ্যুটে খোশমেজাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে এর মাঝেই টলিপাড়ায় (Tollywood ) নয়া জল্পনা। বিয়ে করছেন মিমি? পাত্র কে? কবেই বা বাজবে সময়? মিমির কাজকর্মে এরকমই প্রশ্ন অনুরাগীদের মনে। তাহলে কী সাতপাকে ঘোরার সিদ্ধান্ত ফাইনাল!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে হারিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই সাংসদ পথ থেকে ইস্তফা দিয়েছেন। এখানেই শেষ নয় রাজনীতি তাঁর জন্য নয় , এমন কথাও শোনা গেছে তাঁর মুখে। ব্যক্তিগত জীবন আর কাজ নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চান অভিনেত্রী। তাহলে বিয়ের খবরে (Wedding News) সত্যতা কতটা? বিয়ে করার আপাতত কোনও পরিকল্পনাই নেই মিমির। তিনি যে এক্কেবারে সিঙ্গল, তা নানাভাবে জানিয়ে দিয়েছেন। আপাতত ব্যস্ত প্রথম বাংলাদেশ প্রজেক্ট নিয়ে। এপার বাংলার টালিগঞ্জের বহু অভিনেত্রী বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইধিকা পালের পর এবার বাংলাদেশ সিনে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে মিমির। ছবির নাম ‘তুফান’। মিমি বলছেন, বিয়ে নয়, পাখির চোখ এখন শুধুই ক্যারিয়ার।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...