Tuesday, June 23, 2026

রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মহিলা তৃণমূলের অভিনব বাইক র‍্যালি

Date:

Share post:

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিকশিত রাজ্যে। এবারও তাঁকে সামনে রেখেই লোকসভার লড়াইয়ে নেমেছেন তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের ময়দান থেকে ৪২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরই হইহই করে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।

শনিবার সকালে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মহিলা তৃণমূলের অভিনব বাইক র‍্যালি। তৃণমূল কংগ্রেস মহিলা শাখার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারের সময়, একটি বাইক র‍্যালিতে অংশ নেন।

মহিলা তৃণমূলের কর্মীরা জানান যে, কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করেছেন। সেইসঙ্গে, এই বাইক র‍্যালি মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন বলেও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...