Friday, March 6, 2026

‘টি-২০ বিশ্বকাপে দলে কোহলিকে চাই’, বিরাটকে নিয়ে জয় শাহকে ফোন রোহিতের : সূত্র

Date:

Share post:

এবার বিরাট কোহলিকে নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে সংঘাতে জড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনেই টি-২০ বিশ্বকাপ। আর সূত্রের খবর , টি-২০ বিশ্বকাপে বিরাটকে দলে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এতেই নাকি ঘোর আপত্তি রোহিত শর্মার। তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপে বিরাটকে চান রোহিত। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের।

জানা যাচ্ছে, বিরাটকে নিয়ে বোর্ড সচিব জয় শাহ রোহিতের কাছে জানতে চান। আর তখনই রোহিত জানিয়ে দেন দলে বিরাটকে চাই। এই নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বোর্ড সচিবকে বলেছেন, ‘‘কোহলিকে আমার চাই-ই। কোহলি টি-২০ বিশ্বকাপ খেলবে। এটা দল নির্বাচনের যথেষ্ট আগে সরকারি ভাবে ঘোষণা করে দিতে হবে।’’ বোর্ড সচিবের সঙ্গে রোহিতের কথাবার্তার বিষয়টি প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। শুধু তাই নয়, বোর্ড সচিবের সমালোচনা করে কীর্তি আজাদ। তিনি এই নিয়ে লিখেছেন, ‘‘জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগারকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগারকর আলোচনা করুক। তাদের আগারকর বোঝাক, টি-২০ দলে কোহলিকে প্রয়োজন নেই! কর্তাদের কখনও দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয়।“কীর্তি আজাদ আরও দাবি করেন, আগারকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে। কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগারকর।

সূত্রের খবর, বোর্ড কর্তাদের একাংশের যুক্তি, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। ব্যাটে ভাল ভাবে বল আসবে, এমন পিচে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন কোহলি। তাঁদের আরও বক্তব্য, ক্রিকেটের ছোট ফর্ম্যাটে কোহলি দলের চাহিদা পূরণ করতে পারছেন না। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তাঁর। কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকরকে। আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা।কোহলির জায়গায় তরুণদের সুযোগ দিতে চান তারা।

আরও পড়ুন- প্রতিক্ষার অবসান, কেকেআরে যোগ দিলেন শ্রেয়স

spot_img

Related articles

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...