Wednesday, June 24, 2026

প্রতিক্ষার অবসান, কেকেআরে যোগ দিলেন শ্রেয়স

Date:

Share post:

অবশেষে প্রতিক্ষার অবসান । শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়র। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেয় নাইট রাইডার্স। রঞ্জিট্রফির ফাইনালের পর আশঙ্কা দেখা দেয় শ্রেয়সের চোট নিয়ে। মনে করা হচ্ছিলো দলে হয়তো যোগ দিতে দেড়ি হবে তাঁর। তবে সব জল্পনা উড়িয়ে শনিবার রাতে কেকেআরে যোগ দেন শ্রেয়স আইয়র। শনিবার কেকেআরে যোগ দেন দুই অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

আইপিএল শুরু হতে আর হাতে মাত্র ক’দিন। ২২ মার্চ থেকে শুরু ২০২৪ আইপিএল। ইতিমধ্যে সব শিবিরেই প্রস্তুতি পর্ব তুঙ্গে। পিছিয়ে নেই কলকাতাও। শুক্রবার থেকেই কলকাতা নাইট রাইডার্সও অনুশীলন শুরু করে দিয়েছে ইডেনে। গত বৃহস্পতিবার শহরে চলে এসেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর, অন্য সাপোর্ট স্টাফেরা এবং অধিকাংশ ক্রিকেটার।প্রথম দিনের অনুশীলনে দেখা যায় রিঙ্কু সিং, নীতিশ রানাদের। দুপুরে শিবিরে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে যোগ দেন রাসেল-নারিন। আর এবার, দলে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স।

২৩ মার্চ আইপিএলের অভিযান শুরু করতে চলেছে কেকেআর। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন- দেশ থেকে কি সরছে আইপিএল ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...