Wednesday, June 24, 2026

বয়লার ফেটে দুর্ঘটনা, ফুটন্ত রাসায়নিকে দগ্ধ ৪০ শ্রমিক!

Date:

Share post:

কারখানায় কাজ করছিলেন দেড়শো জন শ্রমিক। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ আচমকা বিস্ফোরণের শব্দ। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুটন্ত রাসায়নিক গায়ে অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জন শ্রমিক। বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানার (Haryana) রেওয়ারি জেলায় লাইফ লং (Life Long)নামক একটি কোম্পানির কারখানায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও অনেক শ্রমিকেরদের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। কীভাবে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। গুরুতর আহত ৪০ জনের মধ্যে ২৩ জন রেওয়ারি সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের অবস্থা সঙ্কটজনক। তাঁকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল ভর্তি করা হয়েছে। আরও দুজনের অবস্থার অবনতি হয়েছে বলে খবর। শ্রমিকদের দাবি চল্লিশ নয় বরং শতাধিক কর্মী আহত হয়েছেন, তদন্তে পুলিশ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...