Tuesday, February 24, 2026

ব্যালট নয় নির্বাচন হোক ইভিএমেই! দিনক্ষণ ঘোষণা হতেই আচমকা ‘সুর বদল’ কংগ্রেসের, শুরু জল্পনা

Date:

Share post:

এতদিন পর্যন্ত ব্যালটের (Ballot) পক্ষে সওয়াল করলেও নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা হতেই একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল কংগ্রেসের (Congress) অবস্থান। শনিবারই লোকসভা ভোটের (Loksabha Election) নির্ঘণ্ট ঘোষণার সময় ইভিএম (EVM) নিয়ে বিরোধীদের পরোক্ষে কটাক্ষ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)। আর তারপরই অদ্ভুতভাবে ব্যালট ছেড়ে এবার ইভিএমের জয়গান কংগ্রেসের (Congress) মুখে। আর হাত শিবিরের এমন ভোলবদলের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কী নির্বাচনে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতেই এমন সিদ্ধান্ত কংগ্রেসের হাইকম্যান্ডের? নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে তা নিয়ে পারদ চড়তে শুরু করেছে।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) জানিয়েছেন, “কংগ্রেস বা ইন্ডিয়া জোট ইভিএমের বিরোধী নয়। তবে যেভাবে ইভিএম ম্যানিপুলেশন (Manipulation) হচ্ছে, আমরা তার তীব্র বিরোধীতা জানাচ্ছি”। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা সব দল মিলে এই বিধ্যে আলোচনা করেছিলাম। আমরা ইভিএমের বিরোধী নই। ইলেকট্রনিক ভোটিং ম্যানিপুলেশনের বিরুদ্ধে। এরপরই জয়রামের দাবি, ব্যালটে নয় ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাট ব্যবহারের পক্ষেই নাকি সওয়াল করেছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তে ইতিমধ্যে জোটের অন্দরে মতপার্থক্য দেখা দিয়েছে বলে খবর।

শনিবার ভোট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, নিজেদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না বলেই ইভিএমের দিকে আঙুল তোলা ঠিক নয়। নিজের প্রতি বিশ্বাসের খামতির কারণে ইভিএমকে আক্রমণ করা একেবারেই অনুচিত। যদিও রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যালটে ভোট ফেরাতে চেয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে সওয়াল করেছে কংগ্রেস। আর চলতি বছর ভোট ঘোষণা হতেই একেবারে নিজেদের অবস্থান থেকে সরে ইভিএমে ভোট করানোর পক্ষেই সওয়াল করল কংগ্রেস। তবে এদিন ইভিএমে হ্যাঁ বললেও নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপিকে তুলোধনা করল হাত শিবির।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...