Sunday, May 17, 2026

লোকসভা নির্বাচন ২০২৪: কলকাতা উত্তরের চার বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা কমিশনের

Date:

Share post:

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চার বিধানসভাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন। পাশাপাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে জারি হবে ১৪৪ ধারা। উত্তর কলকাতার চৌরঙ্গী, এন্টালি, জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা নির্বাচনী আধিকারিক কলকাতা উত্তরের দায়িত্বে থাকা সুভাঞ্জন দাস বলেন, আদর্শ আচরণ বিধি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কলকাতা উত্তর লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে ৫৭৭ টি পোলিং স্টেশন রয়েছে। ২০২৩ সালে মোট ৪১ হাজার ৮৮৮টি ভোটার নাম বাতিল হয়েছে। ফর্ম ১২ ডি থাকছে ৮৫ বছরের মধ্যে যে ভোটাররা আছেন, তারা যাতে ভোট দিতে পারেন তার জন্য।

কলকাতা উত্তরে মডেল পোলিং স্টেশন হচ্ছে। এর পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের জন্য থাকতে টয়লেট। প্রার্থী পিছু প্রচারের জন্য খরচ করার পরিমাণ ৯৫ লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। ভিডিও সার্ভেলেন্স টিম এবং একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে। ভোটারদের হেল্পলাইন নম্বর হল ১৯৫০। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত খবর পাওয়া যাবে। যেকোনো তথ্য জানতে ইলেকশন কলকাতা নর্থ ডটকমে ভিজিট করা যাবে। ইতিমধ্যে ARO স্তরে ৬৪ টি মিটিং এবং DRO স্তরে দশটি মিটিং হয়েছে।

উত্তর কলকাতার জন্য প্রথমে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে পরে দফায় দফায় আরো পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে কলকাতা উত্তর এলাকায় মোতায়েন রয়েছে ।নির্বাচনের দিন ঘোষণার পর সোমবার প্রথমবার বিকেল সাড়ে তিনটের সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবে কমিশন। নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে ১৪৪ ধারা বলবৎ লাগবে পুলিশ। আইনশৃঙ্খলা জনিত বাকি তথ্য পরবর্তীকালে জানানো হবে বলে, রবিবার সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিক সুভাঞ্জন দাস জানান।

আরও পড়ুন- নজরে লোকসভা নির্বাচন, নতুন পোর্টাল চালু করল রাজভবন

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...