Wednesday, June 24, 2026

সম্পত্তির লোভে বাবাকে গুলি করে খুনের চেষ্টা ছেলের!

Date:

Share post:

সম্পত্তি নিয়ে বিবাদ, আকছারই দেখা যায়। সেই সম্পত্তির লোভে অনেক কাছের সমপর্কও নষ্ট হয়ে যায়। এবার সেই সম্পত্তির লোভে নিজের বাবাকে গুলি করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের সৈদাবাদ এলাকায়। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।গুলিবিদ্ধ ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল। এদিন সকাল ৭টা নাগাদ এলাকার জোড়া শিব মন্দিরের কাছে বৃদ্ধকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়। গুলি বৃদ্ধার বাম কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়।

সুশান্ত মণ্ডলের দাবি, তাঁর ছোটো ছেলে সৌমেন মন্ডল এই কাজ করিয়েছে। তার আরও অভিযোগ, তার ছোট ছেলে সৌমেন মন্ডল বাড়ির কোনও কাজ করে না। কয়েক বছর আগে তাকে খুনের চেষ্টা করেছিল। আজকেও একই রকম ভাবে তার ছোট ছেলে কাউকে দিয়ে গুলি করিয়ে খুনের চেষ্টা করেছে।স্থানীয়রা জানিয়েছেন, সম্পত্তিকে কেন্দ্র করেই এই গুলি কাণ্ড। ঘটনার পর থেকেই বৃদ্ধর ছোট ছেলে বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির দলিল নিয়ে বচসার জেরেই এই ঘটনা ঘটেছে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...