Thursday, April 2, 2026

আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগেই বিরাট প্রশংসায় ফ্যাফ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল । এরই প্রস্তুতি ব্যস্ত ১০ দল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচে নামার আগে সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। আইপিএলের আগে আবার কোহলির সঙ্গে নিজের রসায়ন নিয়ে মুখ খুললেন ফ্যাফ । বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন, কোহলির সঙ্গে সাফল্যের অন্যতম কারণ হল মাঠ এবং মাঠের বাইরে ভাল সম্পর্ক।

এই নিয়ে ফ্যাফ এক সাক্ষাৎকারে বলেন, “ কোহলির সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। যে ক’জনের সঙ্গে ব্যাট করতে খুব ভাল লাগে তার মধ্যে ও একজন। আমার মতোই প্রচুর শক্তি রয়েছে ওর। মাঠের মধ্যে খেলাটাকে এত মন দিয়ে খেলতে খুব কম ক্রিকেটারকেই দেখেছি। ও নিজের শক্তি বাকিদের মধ্যেও ছড়িয়ে দেয়। কীভাবে ব্যাপারটা সামলায় বুঝতে পারি না। অনুশীলনে ক্যাচ ধরার সময়েও কোহলির মধ্যে একটা প্রতিযোগিতামূলক মানসিকতা লক্ষ করি। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে এখনও ও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নেমে অনেক বিষয়েই দলকে নেতৃত্ব দেয়। তবে ফিল্ডিং সাজানোর ব্যাপারে বাকি সবার থেকে ও আলাদা।“

এরপরই ডুপ্লেসি আরও বলেন, “আমরা দু’জনেই খাবার ভালবাসি এবং পোশাক কিনতে পছন্দ করি। এমনকি কোনও ভাল পোশাক কিনলে বা পরলে একে অপরকে ছবি পাঠাই। আমার মধ্যে ওর মারাত্মক প্রভাব রয়েছে। হাতঘড়ির প্রতিও দু’জনের টান একই রকম।“

আরও পড়ুন- রোহিতের পর মুখ খুললেন অশ্বিন, বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন তারকা বোলার?

Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...