Thursday, June 4, 2026

কেরালায় মহামারীর আকার নিচ্ছে চিকেনপক্স, বাড়ছে মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

বসন্তের শুরুতে নিয়ম করে নিমপাতা, সজনের বিভিন্ন উপকরণ খাওয়ার প্রচলন গ্রাম বাংলায় আজও আছে। এসবই মা-ঠাকুমারা বসন্ত রোগ বা পক্স থেকে বাঁচার জন্য সতর্কতা হিসাবে করতে বলতেন, কারণ এই সময়েই এই রোগের প্রকোপ বাড়ে। আর এবছর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেরালা। অল্প দিনের মধ্যেই চিকেনপক্স কেরালায় এত বেশি ছড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ায় রীতিমত আতঙ্ক রাজ্যে। স্বাস্থ্য দফতরের ধারণা এভাবে রোগ ছড়ালে মহামারীর আকার নিতে পারে এই রোগ।

দেশে করোনা অতিমারী ছড়ানোর সময়ও সবার আগে আক্রান্ত হয়েছিল কেরালা। ২০২৩ সালে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টও কেরালাতেই সবথেকে বেশি প্রভাব ফেলেছিল। ২০২৪-এ বছরের শুরুতেই চিকেনপক্সে বিপর্যস্ত কেরালা। সরকারি রিপোর্ট অনুযায়ী ১৫ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,৭৪৪ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে শিশুরাও রয়েছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। গত বছরও কেরালায় চিকেন পক্সে আক্রান্তের সংখ্যা ছিল ২৬,৩৬৩। মৃত্যু হয়েছিল ৪ জনের। এবছর প্রথমদিকেই মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ায় আতঙ্কে প্রশাসন।

স্বাস্থ্য দফতর ও আইএমএ-র তথ্য অনুযায়ী তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়েছে। এমনিতেই এই রোগ অত্যন্ত সংক্রামক। যদিও এখনও মহামারীর আকার নিচ্ছে বলে অভিমত নেই ডাক্তারদের একাংশের। শিশু, অন্তঃসত্ত্বা মহিলাদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...