Saturday, April 4, 2026

নির্মাণ বেআইনি! গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে (Gardenreach) ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অনেকে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। রবিবার মধ্যরাতে ভয়াবহ বিপর্যয়ের পর সোমবার সাতসকালে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এদিন দুর্ঘটনাস্থলের কিছুটা আগে এসে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। রাস্তা সংকীর্ণ হওয়ায় সেখান থেকে পায়ে হেঁটেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবারই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী। বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে নিজেই গার্ডেনরিচে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, মমতা বলেন, ‘‘এটা খুব ঘিঞ্জি এলাকা। আমাদের মন্ত্রীরা সারা রাত এখানে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রোমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন। কিন্তু তাঁদের মাথায় রাখা উচিত আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে কোনওরকম ক্ষতি না হয়”। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি শুনলাম, প্রশাসনের অনুমতি না নিয়েই এই বহুতলটি তৈরি করা হয়েছিল। এখন রমজান মাস চলছে। সকলে উপোস করে থাকেন। তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। স্বাথ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলর সারা রাত ধরে কাজ করেছেন।’’ অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে, ‘‘এমন দুর্ঘটনায় আমরা মর্মাহত। দু’জন মারা গিয়েছেন। পাঁচ-ছ’জন এখনও আটকে। এক জনের পা আটকে আছে। তবে তিনি বেঁচে আছেন। উদ্ধারকারীদের ঘটনাস্থলে ঢুকতে সময় লেগেছে। শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পরিবারের পাশে সবসময় থাকবে সরকার। যাঁদের বাড়ি ভেঙেছে, তৈরি করে দেওয়া হবে”।

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের দেখতে স্থানীয় একবালপুর হাসপাতালে সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও বেশকিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, যারা এখানে আহত অবস্থায় ভর্তি রয়েছেন বর্তমানে সবাই স্থিতিশীল। মুখ্যমন্ত্রী জানান, জোরকদমে উদ্ধারকাজ চলছে। তবে জায়গাটা একটু ঘিঞ্জি হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জোরকদমে কাজ চলছে। শীঘ্রই উদ্ধারকাজ শেষ হবে।

তবে এদিন দুর্ঘটনাস্থলে আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “কলকাতা পুরসভার অন্তর্গত গার্ডেন রিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের বিপর্যয়ের কথা শুনে দুঃখিত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ দল পরিস্থিতি সামাল দিতে রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতদের আত্মীয় এবং আহতদের জন্য ক্ষতিপূরণ প্রদান করা হবে”। আর মুখ্যমন্ত্রীর কথামতো ইতিমধ্যে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...