Sunday, April 5, 2026

তমলুকে  দেবাংশু জিতলে মিলবে ফিশ ফ্রাই! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ঘণ্টা বেজে গিয়েছে।অন্যান্য আসনের সঙ্গে সবার নজর তমলুক কেন্দ্রের দিকে।সেখানে তৃণমূলের প্রার্থী যুব নেতা তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য্য। অন্যদিকে, ওই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হতে চলেছেন সদ্য বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সুবক্তা দেবাংশু পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত।সেদিক থেকে রাজনীতির ময়দানে একেবারে নতুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ফলে লড়াই কি আদৌ জমবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে জল্পনা ছড়াল। তৃণমূলের দেবাংশু জয়লাভ করলে বিনামূল্যে খাওয়ানো হবে ফিশ ফ্রাই।এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুকে নিজের প্রোফাইলে এমনই একটি লেখা পোস্ট করেছেন বেলঘরিয়ার এক ব্যবসায়ী সবুজ কমল চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়ায় একটি ফাস্টফুডের দোকান চালান তিনি। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন সবুজ কমল।

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই রাজ্যের মানুষের কাছে পরিচিতি লাভ করেন মা তারা ফাস্ট ফুড সেন্টারের মালিক সবুজ কমল চক্রবর্তী।অন্যদিকে, দেবাংশুর উত্থানের সাক্ষী থেকেছেন সবুজ কমল। তাই, আসন্ন লোকসভা নির্বাচনে সাংসদ পদে বিপুল ভোটে জয়ী হোক দেবাংশু,  এমনই শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি, জয়লাভ করলে বিনামূল্যে তার দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়াবেন বলেও ঘোষণা করেছেন। ইতিমধ্যেই, ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি।আর এই পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তিনিও সবুজ কমলের দোকান থেকে বিনামূল্যে ৫০০ ফিশ ফ্রাই বিতরণের জন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...