Monday, February 23, 2026

আজ দক্ষিণ দিনাজপুরে ‘জনগর্জন’ সভা! প্রার্থী বিপ্লবের সমর্থনে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Date:

Share post:

জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) ভাসতে চলেছে জনস্রোতে। আজই গঙ্গারামপুরে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনগর্জন (Jana Garjan) সভা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। এই সভা থেকেই প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তৃণমূল। পাশাপাশি এদিন বাংলা-বিরোধীদের বিসর্জন দিয়ে তৃণমূলের অধিকার অর্জনের বার্তা দেবেন অভিষেক।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে জেলায় দুটি জনগর্জন সভা করে ফেলেছেন তিনি। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমানে তাঁর সভা হবে ২২ মার্চ। অভিষেক প্রতিটি সভা থেকেই প্রধানমন্ত্রীর মিথ্যে গ্যারান্টির ভিডিও দেখিয়ে বিজেপিকে বিঁধছেন। সেইসঙ্গে জনতার কাছে তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তাঁরা কী চান, মোদির জিরো ওয়ারেন্টির মিথ্যে গ্যারান্টি, নাকি দিদির কাজের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক যোজনা-সহ নানা প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে, তা নিয়ে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপ্লবের দাবি, ‘‘অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে। গঙ্গারামপুরে রেকর্ড সংখ্যক লোকের সমাবেশ হবে।’’

spot_img

Related articles

সেমির স্বপ্নে কাঁটা, ২ ম্যাচ জিতলেও বিদায় নিতে পারে ভারত

টি ২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের(super 8) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে শুরুতেই চাপে ভারত। এই...

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত কমপক্ষে ১৮, আহত অনেক

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস (Nepal bus accident)! দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত...

৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ মুকুল রায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ফিকে হয়ে গেলেও পরিবারের...

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী: মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

তৃণমূলে জন্মলগ্ন থেকে যে নেতৃত্বরা তাঁর পাশে থেকেছেন তাঁদের মধ্যে সব সময়ই প্রথম সারিতে উচ্চারিত হবে মুকুল রায়ের...