Monday, June 22, 2026

রাজ্য পুলিশের DG-র পদ থেকে রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন, ৩ জনের নাম পাঠাল রাজ্য

Date:

Share post:

নির্বাচনী আচরণবিধি চালু হতেই নিজেদের মর্জিমাফিক কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার দুদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গের DG রাজীব কুমারকে (Rajiv Kumar)। একই সঙ্গে সোমবারই গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদেরও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ৩ জনের নাম পাঠালো রাজ্য। তাঁরা হলেন, রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায় ও রণবীর কুমার।

ডিসেম্বরেই রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের (DG) পদে বসেন রাজীব কুমার (Rajiv Kumar)। মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদনও হয়। ২০১৬ থেকে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার (Rajiv Kumar)। সেই সময়ও তাঁকে নির্বাচনের আগে সরানো হয়। নির্বাচন কমিশনের তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে চিঠি পাওয়ার পর থেকেই এই নির্দেশ কার্যকর হবে। এদিন বিকেলেই রাজ্যের তরফ থেকে ৩জনের নাম ডিজি পদের জন্য পাঠাতে হবে। ইতিমধ্যেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তিনজনের নাম রাজ্য পাঠিয়েছে। তাঁরা হলেন রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার।

এই ঘটনায় মোদি সরকারকে নিশানা করে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মোদি সরকার নিজেদের সংস্থা দিয়ে নির্বাচন পরিচালনা করতে চায়। সেই কারণে এইভাবে আধিকারিক বদল শুরু করেছে।



Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...