Tuesday, June 23, 2026

২ বছরে বাংলায় বাড়ি দেবে রাজ্য, না হলে ২০২৬-এ জবাব দেবেন: বালুরঘাটে বার্তা অভিষেকের

Date:

Share post:

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। বাংলার বঞ্চিতদের টাকা দিচ্ছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। কেন্দ্রের আবাস প্রকল্পের টাকাও পায়নি বাংলার মানুষ। আগামী দুবছরের মধ্যে বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার। সোমবার, দলীয় প্রার্থীর প্রচারে গঙ্গারামপুরের সভা থেকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপির দয়ায় বাংলা বেঁচে নেই। আপনারা লোকসভা নির্বাচনে বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যাঁরা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখে তার সমাধান করবে মা-মাটি-মানুষের সরকার। কারও কাছে হাত পাততে হবে না।” অভিষেকের কথায়, ২ বছরের মধ্যেই এই কাজ করবে সরকার। কথা না রাখতে পারলে ২০২৬ সালের বিধানসভা ভোটে মানুষ তার জবাব দেবেন বলে মত ডায়মন্ড হারবারের সাংসদের।

কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করে অভিষেক বলেন, “মোদিজির গ্যারান্টি ভাষণ, আর দিদির গ্যারান্টি রেশন।“ কার গ্যারান্টি জনগণ নেবে, তা তাদেরকেই ভেবে দেখতে হবে- মত অভিষেকের।




Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...