Thursday, April 2, 2026

“নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষাঙ্গ পরীক্ষা!” মোদি-শাহকে তথাগতর পরামর্শের নিন্দা তৃণমূলের

Date:

Share post:

সিএএ লাগু হওয়ার পর ভারতের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে পুরুষদের যেন যৌনাঙ্গ পরীক্ষা করার দাবি তুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। শুধু তাই নয়, এমন দাবি নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগও করেছেন তথাগত রায়।

তথাগত’র এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে তথাগতর কুরুচিকর ও বিভেদমূলক মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও কুণাল ঘোষ। তথাগত রায়ের বক্তব্য রুচিহীন। অশালীনতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছেন বলেও জানান তাঁরা।

তথাগত রায় তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন। তৃণমূলের প্রশ্ন, তাহলে কি প্রধানন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথাগত রায়ের মন্তব্যকে সমর্থন করছেন? যদি না করে থাকেন, তাহলে সেই টুইট এখনও কেন ডিলিট করলেন না বর্ষীয়ান বিজেপি নেতা?

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...