Monday, April 13, 2026

মেয়েদের আইপিএল-এর ট্রফি ঘরে তুলতেই প্রাক্তন দলকে শুভেচ্ছা বিজয় মালিয়ার, বিরাটদের দিলেন আগাম বার্তা

Date:

Share post:

গতকাল মেয়েদের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাব ঘরে তোলে স্মৃতি মান্ধনার দল। আর জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা দল। আরসিবিকে শুভেচ্ছা জানান প্রাক্তন মালিক বিজয় মালিয়া। এই মুহুর্তে দেশের বাইরে তিনি। পলাতক এই শিল্পপতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততেই স্মৃতি মান্ধানা রিচা ঘোষদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগাম বার্তা দেন বিরাট কোহলিদের।

আরসিবি ট্রফি জিততেই বিজয় মালিয়া নিজের টুইটারের লেখেন, “ মহিলাদের আইপিএল জেতায় আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা। খুব ভাল হয় যদি আরসিবির পুরুষদের দল এবার আইপিএল জেতে। অনেক বছর ধরে এই ট্রফি পাওনা আছে।“

২০০৮ সালে আইপিএলের শুরুতে আরসিবির মালিক ছিলেন বিজয় মালিয়া। আরসিবির হোম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মালিয়া ও তাঁর ছেলে সিদ্ধার্থকে প্রায়ই দেখা যেত। ২০১৬ সালে ঋনের দায়ে অভিযুক্ত হন বিজয় মালিয়া। দেশে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত । গা ঢাকা দেন বিদেশে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...