Saturday, June 13, 2026

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

Date:

Share post:

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা পুলিশের ইতিহাসে প্রথম মহিলা গোয়েন্দা প্রধান। ২০১২ সালের এপ্রিল মাসে তাঁকে ওই পদ থেকে সরানো হয়েছিল। তারপর নির্বাচন কমিশনের বদলিতে ১৪ বছর পর ২০২৬ ফের একজন মহিলা আধিকারিক হলেন গোয়েন্দা প্রধান। সোমা দাস মিত্র (Soma Das Mitra)।

হালিশহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সোমা ২০০০ সালের WBPS অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৬ সালে আইপিএস পদে উন্নীত হন। কর্মজীবনের বড় অংশই কেটেছে সিআইডিতে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বিশেষ করে নারী পাচার বিরোধী বিভাগে ডিএসপি হিসেবে কাজ করে তিনি ব্যাপক প্রশংসিত। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার—বহু স্পর্শকাতর মামলায় তাঁর নিখুঁত ‘পেপার ওয়ার্ক’ আদালতে সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে পুলিশ মহলের দাবি। সম্প্রতি সন্দেশখালির ঘটনা তদন্তে গঠিত বিশেষ কমিটির নেতৃত্বও দেন তিনি, যা তাঁর প্রশাসনিক দক্ষতার আরও একটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...